রাজশাহী সংবাদ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।

যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ ইফতেখার রহমান @ অঞ্জন(৩৫)কে ০৬ গ্রাম হেরোইন সহ আটক করে।

পবা থানা পুলিশ (১) মোঃ আব্দুর রাজ্জাক(২৭)কে ০১ টি গাছ সহ ৫১০ গ্রাম গাঁজা সহ আটক করে এবং ডিবি পুলিশ (১) মোঃ নাজমুল ইসলাম(৩০)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button