নওগাঁরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের পর নওগাঁয় বিশেষ লকডাউন

নওগাঁ প্রতিনিধিঃ

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের পর নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন ।

আগামীকাল ৩ জুন রাত ১২টা ১ মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে। আজ বুধবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হারুন অর রশীদ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আপাতত পুরো নওগাঁ জেলা লকডাউন করার কোনো প্রয়োজন নেই ।

তবে আগামীকাল ৩ জুন থেকে এক সপ্তাহের জন্য পৌর এলাকা ও নিয়ামতপুরের সব দোকানপাট বন্ধ রাখা হবে। তবে এ সময় কাঁচাবাজার এবং ওষুধের দোকান খোলা রাখা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button