জাতীয়

আজিজ মোহাম্মদের বাসায় ক্যাসিনো খেলতেন হাইপ্রোফাইলরা

সংবাদ চলমান ডেস্ক :

‘চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় পরিচালিত ক্যাসিনোতে জুয়া খেলতে আসতেন হাইপ্রোফাইল লোকজন।’

রোববার সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খোরশেদ আলম  বিষয়টি জানান।

এর আগে বিকেল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের দুটি বাড়িতে এ অভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

অভিযানে বাসাগুলোতে ক্যাসিনো সামগ্রী, মাদক ও সিসা পাওয়া গেছে। এ সময় বাসা দুটির তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে। এরা হলেন- পারভেজ ও নবীন।

খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজ মোহাম্মদ ভাই ও তার ছোট ভাই ওমর মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন। দুই ভাইয়ের বাসা পাশাপাশি দুটি ভবনে।

তিনি আরো জানান, এখানে ক্যাসিনোর যেসব সরঞ্জাম পাওয়া গেছে তাতে বোঝা যায় সমাজের খুব হাইপ্রোফাইল লোকজন এখানে খেলতে অসতেন। কারণ এখানে জুয়া খেলা হতো ডলার দিয়ে। এখানে এক সেন্ট থেকে ১০০ ডলারের কয়েন পাওয়া গেছে।

যা এর আগে পাওয়া কয়েনগুলো থেকে একেবারেই ভিন্ন। আগে যেসব ক্ল্যাব বা বারে ক্যাসিনোর কয়েন পাওয়া গেছে সেগুলোতে খেলা হত টাকা দিয়ে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button