গোদাগাড়ীরাজশাহীস্লাইডার

বাবা ও ভাইদের ধারালো অস্ত্রের আঘাতে আর এক ভাই নিহত

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পালপুর গ্রামে বাবা এবং দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল  রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে । গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

তিনি আরো জানান, পাারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় নিহত মাইনুলের সাথে তার বাবা সাবদুল ইসলামের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাবদুল এবং তার আরও দুই ছেলে হাসিবুল ও লিটন তর্কবিতর্কের সাথে যুক্ত হয়। এ সময় মাইনুলকে তারা লাঠি এবং ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন।

তাদের আঘাতে মাইনুল গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মাইনুলকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই নিহত মাইনুলের বাবা এবং দুই ভাই বাড়ি থেকে পালিয়েছেন। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। নিহত মাইনুলের ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button