সংবাদ সারাদেশসারাদেশ

অটোরিকশা কেঁড়ে নিল যাত্রীর প্রান

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে অটোরিকশা উল্টে মো. নুরুল আলম চৌধুরী নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সূর্য গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আলম একই উপজেলার কদলপুর এলাকার নূরছাফা চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রাম শহরে দর্জির কাজ করতেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্য গেটের ভাই ভাই কলোনি এলাকায় অটোরিকশা উল্টে আহত হন নুরুল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান অটোরিকশা উল্টে আহত ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button