রাজশাহীতে বাসের সাথে অটোর সংঘর্ষ একজন নারী নিহত, আহত ২
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার মহাসড়কে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালি সাবাসপুর গ্রামের রাজ্জাকের স্ত্রী। এই ঘটনায় তার স্বামী রাজ্জাক ও নাসির নামে আরও একজন আহত হয়েছেন। মতিহারথানা পুলিশ সংবাদ চলমান কে জানান, সংঘর্ষে অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহত নাসির হাসপাতালে ভর্তি এবং রাজ্জাক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানিয়রা বলছেন মহাসড়কে এমন দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও পদক্ষেপ বাস্তবায়ন না হয়ার কারনে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। অপর দিকে সড়কের এমন দুর্ঘটনায় জন্য বাস মালিক সমিতির নেতৃবৃন্দদের দায়ী করছেন অনেকেই। তারা বলছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দের দোহাই দিয়ে বেপরো গাড়ি চালককরা। চালকদের শত দোষ নিমিষেই শেষ করে দেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।



