মোহনপুররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

হাসপাতালের মধ্যে নার্সকে পেটানো সেই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশ্যে মোহনপুর উপজেলা স্বাস্থ্যেকন্দ্রে কর্তব্যরত অবস্থায় একজন সিনিয়র স্টাফ নার্সকে হত্যা চেষ্টায় হাতুড়ি পেটা করা সেই যুবককে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

এক গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সোমবার সকালে মামলার আসামী মেহেদি হাসানকে গ্রেফতার করেন মোহনপুর থানার এস আই ইব্রাহিম খলিলুল্লাহ।পরে চার দিনের রিমান্ড আবেদন করে আদালত তাকে আদালতে প্রেরণ করা হয়।

এসময় আসামী পক্ষের আইনজীবী আসামীর জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেক্ষ্য, গত ২২সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য ভায়া রুমের ভিতরে প্রবেশ করে সইপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২১) কর্তব্যরত নার্সে শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করে। প্রাথমিক চিকিৎসা শেষে পরিস্থতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামী সনাক্ত করে থানায় মামলা দায়ের হয়।

এই ব্যাপারে আরও জানতে চাইলে, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলাম বলেন এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার বাদী হয়ে মামলা দায়েরের পর আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত ছিল বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button