সংবাদ সারাদেশসারাদেশ

মাদারীপুরে পুকুরে ডুবে নিহত শিশু

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আফিয়া আক্তার নামে ৩ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া ওই এলাকার আশরাফুল শেখের মেয়ে।

জানা যায়, মা বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো আফিয়া। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়ি পাঁচখোলা গ্রামে বেড়াতে আসে সে।

সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় আফিয়া। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার এসআই কামরুল ইসলাম বলেন, সকালে শিশুটি পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে আছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button