রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ঘাতক ট্রাক চালক আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রাক চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সেই ঘাতক ট্রাক চালক টিটু মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। প্রথমে তাকে কাশিয়াডাঙ্গা থানায় নেয়া হলেও পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের পাথরবাহী ট্রাক চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় ক্ষুদ্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।

পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে। গভীর রাতে সিটি কর্পোরেশনের মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে হিমেলের মরদেহ নাটোর পাঠানো হয়। এর আগে সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেয়া হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button