রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে হেরোইন ও গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ব্যক্তিরা হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়া রেল লাইনের ধারের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম ২০ এবং পূর্ব মোল্লাপাড়া গ্রামের মোঃ জামালের ছেলে মোঃ রাব্বি ২০।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, মাদক মুক্ত এবং চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গত ২৮ আগষ্ট রাত ১০.৩০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ আমিনুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের গলি মসজিদুল আমান নামক জামে মসজিদের সামনে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০.৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ ইয়ামিন ইসলাম  ও মোঃ রাব্বিকে আটক করে। এ সময় তাদের দখল হতে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button