রাজশাহীতে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ
দরিদ্রতার ছোবল থেকে সাময়িক ভাবে রেহাই পেতে নিজ গ্রামের দাদন ব্যবসায়ীদের নিকট থেকে টাকা ধার নিয়ে এখন নিরাপত্তা হীনতায় দিন যাপন করছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামের আদিবাসি সংখালঘু মৃত কর্নে লিউশ সরেনের ছেলে আর্তে নিউশ সরেন।
তিনি মহিপাড়া গ্রামের নসুর নিকট থেকে ২০ হাজার ও তার ছেলে অজেল ও নজরুলের নিকট থেকে চার হাজার টাকা ধার হিসাবে গ্রহণ করেন। পরবর্তীতে আকুলের ছেলে আলামিনের নিকট থেকে একই সময়ে ২২ হাজার টাকা ধার বাবদ গ্রহণ করেন। অস্বচ্ছল আর্তে নিউশ সরেন কিছুদিন পরে তাদের পাওনা সকল টাকা পরিশোধ করেন। আরো কিছুদিন পরে ধার পরিশোধ করা ব্যক্তিরা আর্তে নিউশ সরেনকে জানান তারা আর্তে নিউশ সরেনের নিকট কয়েক লক্ষ টাকা পাওনা রয়েছে।
একজন ১০ লক্ষ টাকা অপরজন ৪ লক্ষ টাকা এভাবে সর্বমোট ১৪ লক্ষ টাকার দাবি করেন। তাদের এমন পাওনা টাকার কথা শুনে আর্তে নিউশ সরেন হতবাক হয়ে পড়েন। তিনি তাদের অবৈধ দাবির টাকার বিষয় নিয়ে এলাকার অনেককেই অবগত করেন, স্থানিয়রা অবৈধ দাবিদারদের ক্ষমতার দাপটের কারণে কোন প্রতিবাদ করেনা। তারা সুদ দাদন ব্যবসায়ী এই বিষয় সকলেই অবগত। কিছুদিন পুর্বে আর্তে নিউশ সরেনকে তারা উঠিয়ে নিয়ে আর্তে নিউশ সরেনের বাড়ি লিখে নেওয়ার চেষ্টা করেন। আর্তে নিউশ সরেন তার বাড়ি লিখে দিতে রাজি না হলে তারা আর্তে নিউশ সরেনের সাক্ষর জাল করে বায়না নামার কাগজ তৈরি করে আর্তে নিউশ সরেনের বাড়ি দখলের চেষ্টা করেন। আর্তে নিউশ সরেন নিরুপায় হয়ে আগস্ট মাসের ৬ তারিখে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ডাক যোগে রাজশাহীতে অবস্থানরত ভারতীয় সহকারী হাই কমিশনার বরাবর নিজের উপর নির্যাতনের প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ করেন।
সোমবার দুপুর ১২ টায় রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর্তে নিউশ সরেন কান্না জড়িত কন্ঠে বলেন আমরা আদিবাসি সংখালঘু বলে আমার উপর এমন অমানবিক অত্যাচার নির্যাতন করছেন নাসু ও আকুলের লোকজন। তিনি বলেন আমার পরিবারকে তারা নজর বন্দি করে রেখেছেন। আমি ও আমার পরিবার যে কোন সময় সুদ ব্যবসায়ীদের দারা বিপদগ্রস্থ হতে পারি।
সংবাদ সম্মেলন শেষে তিনি রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে দেখা করতে যান এ সময় ভারতীয় হাই কমিশনারের দপ্তর থেকে তার সকল বিষয় শুনে বিষয়টি দেখার আশ্বাস দেন। আর্তে নিউশ সরেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার উপর নির্যাতনের ঘটনার বিষয় নজরদেন।




