রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে মাদক দ্রব্য সহ গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৬ জন, চন্দ্রিমা থানা-৩ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-৩ জন, বেলপুকুর থানা-১ জন, শাহ্‌মখদুম থানা-৩ জন, এয়ারপোর্ট থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৫ জন, কর্ণহার থানা-২ জন এবং দামকুড়া থানায়-৭ জনকে আটক করেছে।

এদের মধ্যে ২৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদক দ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৭৭.৮০ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেফতার কৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button