রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ
রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ২৬
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৮ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-২ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করা হয়েছে।
যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩৩ গ্রাম হেরোইন, ১২০ গ্রাম গাঁজা, ২০০০ মিলি লিটার ফেন্সিডিল ও ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।



