কুমিল্লা
কুমিল্লায় পিকআপের চাপায় রিকশাচালক নিহত
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং নাজিরা বাজার ইউটার্নে সবজি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন মিলন মিয়া নামে এক রিকশাচালক। রোববার সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নাজিরা বাজার এলাকায় সবজি বোঝাই ১ টি পিকআপ ভ্যান মোড় নেয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে নিহত হন রিকশাচালক মিলন
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া পিকআপটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।





