সংবাদ সারাদেশসারাদেশ

নওগাঁতে জামাইয়ের মৃত্যুর ১ ঘণ্টা পরেই শাশুড়ির মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় মাত্র ১ ঘণ্টার ব্যবধানে জামাই আবদুর রাজ্জাক ও শাশুড়ি জাহেরা বেওয়ার মারা যান।

আজ রোববার সকাল ১০টায় জানাজা শেষে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুর করবস্থানে তাদের দাফন করা হয়েছে। 

জানা যায়, জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ও আবদুর রাজ্জাক পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত দবির উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি প্রায় ৩২ বছর আগে বিয়ে করে মহাদেবপুরে এসে শ্বশুরবাড়ি এলাকায় থেকে বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্বজনরা বলেন, গত শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে অসুস্থতা জনিত কারণে জামাই আবদুর রাজ্জাক মারা যান। এর মাত্র ৫০ মিনিটের মধ্যেই বিকেল ৫টা ২৫ মিনিটে শাশুড়ি জাহেরা বেওয়া ও মৃত্যুবরণ করেন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button