রাজশাহীতে বিদেশী পিস্তলসহ র্যাবের হাতে আটক ১
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ২৯ জুন নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস মোড়স্থ এলাকায় অপারেশন পরিচালনা করে (১) বিদেশী পিস্তল- ০২টি, (২) ম্যাগজিন-০২টি, (৩) গুলি-০২ রাউন্ড, (৪)নগদ-৪,০০০/-টাকা উদ্ধার করেন এবং আসামী মোঃ রজন আলী (২৩), পিতা-মোঃ কেতাব আলী, সাং-আলিফ মিম ভাটারমোড়, থানা-শাহমখদুম, রাজশাহী মহানগর হতে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, বানেশ্বর হতে বাস যোগে একজন ব্যক্তি অবৈধ দ্রব্য নিয়ে পাবনার উদ্দেশ্যে যাবে। এরই প্রেক্ষিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাসে চেকপোষ্ট স্থাপন করে বাসে তল্লাশী চালায়। তল্লাশীকালে মেহেদী পরিবহন নামক বাসে তল্লাশীকালীন সন্দেহভাজন ০১ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যমতে বাস হতে বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার নাটোর সদর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।



