রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার-২৯
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল বুধবার (৫ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ২৯ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-১৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৮ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২৪.২ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।




