আন্তর্জাতিক

হাইতির কেন্দ্রীয় ব্যাংকে সন্ত্রাসীদের হামলা, নিহত ৩

আমেরিকার দরিদ্রতম দেশ হাইতির কেন্দ্রীয় ব্যাংকে একদল সন্ত্রাসীদের হামলা প্রতিহত করতে গিয়ে পুলিশের ৩ জন সদস্য নিহত হয়েছে। বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানান সংবাদ মাধ্যম বিবিসি।

সহিংসতার কারণে হাইতির রাজধানীতে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তবে এরপরও রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এখনও যে কয়েকটি প্রধান প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে, এই কেন্দ্রীয় ব্যাংক সে গুলোর একটি। যদিও সহিংসতার কারণে শহরটিতে শত-শত হাসপাতালও বন্ধ হয়ে গেছে।

আমেরিকার দরিদ্রতম দেশ হাইতিতে সাম্প্রতিক বছর গুলোতে গ্যাং সহিংসতা আরো খারাপ হয়েছে। গ্যাং গোষ্ঠী গুলো কারাগারে অভিযান চালানো, হাজার-হাজার বন্দিকে মুক্ত করা এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার পর গত কয়েক সপ্তাহ ধরে কার্যত সহিংসতায় নিমজ্জিত রয়েছে দেশটি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে ব্যাংক অব রিপাবলিক অব হাইতি (বিআরএইচ) জানান, গতকাল রুয়ে পাভিতে (আমাদের) সাইটের কাছে একটি ঘটনার পর, নিরাপত্তা বাহিনী এবং ব্যাংকের নিরাপত্তা দল পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে কাজ করেছে। আমরা আমাদের অফিসারদের এবং রাষ্ট্রীয় পুলিশের প্রতি তাদের সতর্কতার জন্য গভীর ভাবে কৃতজ্ঞ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button