রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ২৭, মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘন্টায় (১৮ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৬ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ- ০২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮৮.৫ গ্রাম হেরোইন, ০২ বোতল ফেন্সিডিল ও ২১ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button