রাজশাহীরাজশাহী সংবাদ

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে গেলেন- রাজশাহীর যুবলীগ নেত্রী বিপাশা

নিজস্ব প্রতিবেদকঃ

এই প্রথম স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। তিনি ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েছেন।

রাজশাহীর একমাত্র নারী নেত্রী হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন বিপাশা। যা রাজশাহীর রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে। জনসাধারণের নীতি নির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব নারী আইন প্রণেতা এবং স্টাফ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবে তিনি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান আগামী ১মে থেকে ১৯মে পর্যন্ত চলমান থাকবে। এতে বিদেশি নেতা, আমেরিকার আইন প্রণেতা ও আমেরিকার সহ কর্মীদের সাথে সাক্ষাৎ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও জনগণের সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ হবে। এবং এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন গড়ে তোলা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button