রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় প্রান গেল শাহীনের

বাগের হাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করায় শাহীন নামে ৩৫ বছরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে।

গতকাল সোমবার ২৮ মার্চ রাতে মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শাহীন একই এলাকার একরামুল হকের ছেলে। তিনি মোংলা বন্দরে জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘাতক মারুফ খুলনার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনিও মোংলা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকেন। পেশায় তিনি কাঠমিস্ত্রি।

শাহিনের বড় বোন খাদিজা বেগম বলেন, আমার ভাই দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্তা স্ত্রী নাদিরাকে বিয়ে করেন। এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধমকি দিচ্ছিলেন মারুফ। সেই বিরোধের জেরে আমার ভাইকে মারুফ হত্যা করেছেন। আমি এ হত্যার বিচার চাই।

মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, মারুফের সঙ্গে শাহীনের এক সময়কার বন্ধুত্ব ছিল। মারুফের তালাকপ্রাপ্তা স্ত্রী নাদিরাকে বিয়ে করায় শত্রুতা শুরু হয়। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।ঘাতক মারুফকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

এই বিষয়ে জানতে চাইলে,মোংলা উপজেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছেন। শাহিনের পেটে বড় ধরনের ক্ষত থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মারা যান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button