রাজশাহীরাজশাহী সংবাদ
পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ২৪
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (৮ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ২৪ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড় থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-১০ জন, বেলপুকুর থানা-২ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন পুলিশ।





