পুঠিয়ারাজশাহীসারাদেশ

পুঠিয়ায় স্বামীর কোপে স্ত্রী গুরুতর আহত

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় মোবাইল ফোনে কথা বলতে দেখে সন্দেহ করে স্ত্রীকে কুপিয়েছেন স্বামী। গুরুতর আঘাত নিয়ে স্ত্রী দিলারা বেগম (৩০) হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আজ শনিবার ২৬ জুন সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা চুনিপাড়ায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দিলারা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। ভুক্তভোগী গৃহবধূ দিলারা বেগম বলেন, আমার ছেলে স্কুলে পড়ে। গ্রামের লোকজন বলছিল, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা এসেছে। সে খোঁজ নেয়ার জন্য মোবাইলে স্কুলের ম্যাডামের সাথে কথা বলছিলাম, দেখে সন্দেহে স্বামী আমাকে ক্ষীপ্ত হয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছেন। আহত অবস্তায় বাড়ির লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় আমার ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে ভুক্তভোগীর স্বামী আজিজুল ইসলাম বলেন, পারিবারিক বিষয়ে সে আমার সাথে খারাপ আচারণ করে। প্রতিদিনের মত আজ সকালে মাঠে কাজে যাচ্ছিলাম, তাকে নান্তা দেয়ার কথা বলতে সে ক্ষীপ্ত হয়ে উঠে , দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। আমার হাতে হাসুয়া ছিল। কিভাবে তার গায়ে লেগে গেছে বুঝতে পারেনি ।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওই ভুক্তভোগীর ভাই একটা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button