পবায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের আস্থা হয়ে উঠেছে ওয়াজেদ আলী
মোঃ সোহাগ আলী বিশেষ প্রতিনিধিঃ
আগামী ২৯ মে রাজশাহীর পবা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে পবা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীতা করছে মোট ৫ জন পদপ্রার্থী। তাদের মধ্য সাধারন ভোটারদের ভালোবাসায় সিক্ত হয়েছে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ ওয়াজেদ আলী।
তিনি বিগত দিনে পবা উপজেলার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বলেই পবা অঞ্চল জুড়ে বইছে তার সুনাম।
স্থানীয়রা বলেন, ওয়াজেদ আলী সুশিক্ষিত সৎ এবং যোগ্য পদপ্রার্থী। তিনি পবা উপজেলায় ভাইচ চেয়ারম্যান থাকাকালীন আমাদের এই এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। যেমন রাস্তাঘাট মজিদ মাদ্রাসা থেকে শুরু করে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন।
ভোটারদের দাবি বিপদে সবসময় পাশে পাওয়া যায় এমন জনবান্ধব ব্যক্তি আমাদের এই পবা উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে জয়ী হলে আমরা সরকার দলের যে কোন উন্নয়ন বুঝে পাব।এছাড়া ও আমাদের এই পবা উপজেলায় মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ ওয়াজেদ আলী।
পবা উপজেলার এক নারী ভোটার সংবাদ চলমান কে বলেন, চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াজেদ আলী যেভাবে আমাদের এই এলাকায় উন্নয়ন করে যাচ্ছেন তার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আমরা এবার আমাদের এই পবা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়যুক্ত করবো। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য তাকে আমরা এই উপজেলায় উন্নয়ন করার সুযোগ করে দেবো।
নির্বাচনের পরিবেশও জয়ের বিষয়ে জানতে চাইলে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওয়াজেদ আলী সংবাদ চলমানকে বলেন, আমি যখন পবা উপজেলায় ভাইচ চেয়ারম্যান ছিলাম তখন থেকেই আমি অসহায় দুস্থ গরিবদের পাশে থাকার চেষ্টা করি। এবং আমাদের এই এলাকার রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা গোরস্থানের বিষয়ে আমার নিকট কেউ আসলে আমি আমার সাধ্য মত তাদের পাশে থাকার চেষ্টা করি। এবং আমাদের এই এলাকাকে আমি মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। সাধারণ জনগণ আমাকে যেভাবে ভালোবেসে যাচ্ছেন এবং আমার ডাকে যে ভাবে সাড়া দিচ্ছেন আমি আশা করি এবার পবা উপজেলায় সাধারণ জনগণ আমাকে এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে।
এবং আমি এই পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত হলে এই এলাকার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাব।
পাশাপাশি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমি তার হাত শক্তি শালী করে তার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করে গ্রামকে শহরে রূপান্তরিত করার চেষ্টা করব ইনশাল্লাহ।




