জেলার আমানের পকেটে গায়েবি ভাবে মাসে কয়েক লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিভাগের ৮টি কারাগারের নিয়ন্ত্রণ হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগার চত্তর থেকে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক জুড়ে ডি আইজি প্রিজন্মের কার্যালয়। বন্দীদের ধরণ ক্ষমতা সব থেকে বেশি হওয়ার কারণে এই কারাগার উঠতে বসতে ডি আইজি প্রিজন্মের নাম অনুসরণ করেন।
অভিযোগ উঠেছে ডি আইজি প্রিজন্ম সহ কিছু রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে বিভিন্ন অযুহাতে লুটপাটের মত অপকর্মে জড়িয়ে পড়েছেন সম্প্রতি সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যোগদান করা জেলার আমান। কারাগারের একটি বিশ্বস্ত সূত্র বলছেন তিনি যোগদান করার পরে বন্দীদের ভাগ্যে নেমে এসেছে চরম দূর্ভোগ। অনিয়মে পারদর্শী এই জেলার বাবুর অনিয়মের কথা বলতে গিয়ে ২৯ জুন রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি প্রাপ্ত মিজানুর রহমান নামের একজন হাজতী কারা ফটকের সামনেই কেঁদে উঠেন।
তিনি বলেন কারাগার মানেই তো অপরাধীদের জন্য নয়। কারাগার হচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের নিরাপদে নিয়ম মেনে রাখার আশ্রয় স্থান। সেখানে বন্দী কেনা বেচা হয় প্রকাশ্যে। খাবার কেনা বেচা হয়। থাকার জায়গাটুকুও কেনা বেচা হয় সিগারেটের মাধ্যমে। তিনি আরো বলেন কারাগারের ভেতরে বস গিরি করে থাকেন সুবেদার বাবু ও চীফ রাইটার বাবু। দুই বাবুর নিয়ন্ত্রণে থাকেন প্রায় ৩ হাজার বন্দী। আর দুই বাবু তাদের লেলিয়ে দেওয়া সাজা প্রাপ্ত বন্দীদের দিয়ে ভেতর বানিজ্য করে থাকেন। দামি সিগারেটের বিনিময়ে অনেক কিছুই হয়ে যায় ভেতরে। আর বড় কোন তদবির আসে বাহিরের বিকাশ অথবা নগদ থেকে। ভেতরে নতুন বন্দীরা তদবির না করলে তাদের ভাগ্যে জুটে প্রসাব খানার পাশে শোবার জায়গা, ১০ বছর ধরে পরিষ্কার করা হয়না এমন কম্বল, খাবারের ডাইটে নাম মাত্র দুই টুকরো মাংস অথবা মাছের ছোট একটা অংশ।
এমন নানা সমস্যা থেকে রেহাই পেতে বন্দীরা সাজাপ্রাপ্ত বন্দীদের সাথে লেনদেন করে থাকেন। সেই অর্থ চীফ রাইটার অথবা সুবেদার বাবুর মাধ্যমে চলেযায় জেলার বাবুর তহবিলে। কারাগারের সেই সুত্র আরো জানান ভেতরে নিম্ন মানের খাবারের কারণে প্রভাব শালী বন্দীরা পিসি নামক হোটেল থেকে উচ্চ মূল্যে খাবার সংগ্রহ করে থাকেন। আর বেচে যাওয়া সেই সকল খাবার চলেযায় জেলার বাবুর ভিন্ন কোঠায়। বাহিরের পিসি নামক দোকান ও ভেতরের পিসি নামক হোটেল মাসিক চুক্তিতে বিক্রি হয়। বাহিরের পিসি অলিখিত ভাবে কারা রক্ষিদের ভেতরে একজন ডেকে নেন। আর ভেতরের পিসি সাজাপ্রাপ্ত বন্দীদের ভেতরে ডেকেনেন। যারা উচ্চ মূল্য জেলার বাবুকে দিবেন কেবল তারাই পেয়ে যাবেন দুই হরিন। পিসির মাধ্যমে স্বাস্থ্যকর কিছু যাচ্ছে, নাকি অস্বাস্থ্যকর কিছু প্রবেশ করলেন নেই কোন তার তদারকি। মাঝে মধ্যে কারাগারের ভেতরে বন্দীদের মৃত্যু ঘটে থাকেন। সেই সুত্রটি বলেন মৃত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে মৃত ঘোষনা করা হয়। কোন মৃত্যুর দায় কারাগার বহন করেনা। কারাগারের কয়েকটি মোটা অংকের অবৈধ আয়ের উৎস দেখিয়ে দেন তিনি। যা আগামী পর্বে প্রমাণ সহ প্রকাশ করা হবে।
কারাগারের এমন রহস্য বহুল তথ্যের বিষয় নিয়ে রাজশাহী বিভাগের ডি আইজি প্রিজন্ম কামাল হোসেন কে প্রশ্ন করা হলে তিনি জেলারের প্রশংসা করতে শুরু করেন। তিনি বলেন জেলার নতুন এসেছে এখনো গুছিয়ে উঠতে পারেনি। জেলার আমানকে অনিয়মের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন ভেতরে সব কিছু দেখা সম্ভব হয় না নিজেকে নির্দোষ দাবি করেন। কারাগারের বিশ্বস্ত সেই সুত্র জানান গণমাধ্যমে কারাগারের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার কারণে তার উপর সন্দেহ করে তাকে নানা ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কারা ভয়ভীতি দেখাচ্ছেন তাদের নাম আগামী পর্বে প্রকাশ করবে সংবাদ চলমান । চলবে >



