সংবাদ সারাদেশ

টিকা পেতে রেজিস্ট্রেশনকারীরা আজ থেকে পাবেন এসএমএস

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীকাল রবিবার (৭ ফ্রেব্রুয়ারি) থেকে শুরু হবে দেশব্যাপী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া । আর এই টিকা পেতে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন করেন ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

আজ (শনিবার) সকাল থেকে যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা কবে কোন সেন্টারে টিকা পাবেন তা  মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেবে স্বাস্থ্য অধিদফতর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, রবিবার যারা টিকা পাবেন শনিবার সকাল থেকেই তারা মোবাইলে মেসেজ পাবেন। এরপর পর্যায়ক্রমে সবাই মেসেজ পাবেন।

রবিবার সকাল ৯টা থেকে সারাদেশে একযোগে এই টিকা দেওয়া শুরু হবে। এরই মধ্যে দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে সেরাম থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিড ১৯) করোনাভাইরাসের টিকা

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button