দুর্গাপুরে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে ২৮ এপ্রিল ( বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে ওউপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও ) ডাঃ মাহবুবা খাতুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ,(আরএমও)ডাঃ মেহেদী হাসানের, সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে তৈল, আলু, ডাউল ,লাচ্চা,চাউল আনুপাতিক হারে বিতরণ করা হয়েছে। উল্লেখ, সাধারণ মানুষের মাঝে খাদ্যের পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হচ্ছে। যার অংশ হিসেবে আজকের বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।





