সংবাদ সারাদেশসারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে দুইজন মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জেলার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু তাহের এবং ইব্রাহিম।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লিবিদ্যুৎ এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িতে থাকা দুই জন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানা পুলিশ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button