লাইফস্টাইল

গরুর মাংসের ভর্তা তৈরির রেসিপি

সংবাদ চলমান ডেক্সঃ

কোরবানির ঈদে মাংসের বিভিন্ন পদের সঙ্গে অনেকের ইচ্ছা হয় ভর্তা দিয়ে ভাত খেতে। কেমন হয় যদি সেই ভর্তা তৈরি হয় মাংস দিয়েই। আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আহ! একটু ভেবে দেখুন তো। যারা গরুর মাংসের এই পদ তৈরির রেসিপি এখনও জানেন না তারা শিখে নিতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ

রান্না করা মাংস- আধা কেজি

কাঁচা মরিচ- ৫-৬টি

পেঁয়াজ- ২টি

পুদিনা পাতা কুচি- স্বাদ মতো

টমেটো কুচি- আধা কাপ

সরিষার তেল- পরিমাণ মতো।

প্রণালী

মাংস কয়েকবার জ্বাল দিলে অনেকটা নরম হয়ে ঝুরঝুরে হয়ে আসে। সেখান থেকে আধা কেজি মাংস তুলে টুকরা করে ছিঁড়ে নিন। সব উপাদান এক সঙ্গে ভালো করে মেখে চুলায় পাঁচ মিনিটের মতো ভেজে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু গরুর মাংসের ভর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button