রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের জালে ধরা ১৯
নিজস্ব প্রতিবেদকঃ
গত (০১ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার মাদক বিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-৭ জন, কাটাখালী থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৬ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১৪ পিস ট্যাপেন্টাডল ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।





