রাজশাহীরাজশাহী সংবাদ
আরএমপি পুলিশের অভিযানে গ্রেফতার-২১
নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল (৫ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন অপরাধে ২১ জনকে আটক করেছে।
জানা গেছে, রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, এয়ারপোর্ট থানা-৩ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-৩ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করেন।
এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০.৫০ গ্রাম হেরোইন, ৩৫ পিস ইয়াবা, ১২০ পিস ট্যাপেন্টাডল ও ৪৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি পুলিশ।




