অভিযোগের বোঝা মাথায় নিয়ে পশ্চিম রেল থেকে বিদায় নিচ্ছেন জিএম
নিজস্ব প্রতিবেদকঃ
পশ্চিম রেলে একাধিক বার দুদকের হানা। সরকারি জিনিস পত্র ক্রয়ে কয়েক কোটি টাকার অনিয়ম। ট্রেনের সিডিউল বিপর্যয়, নিয়োগে নিজস্ব ক্ষমতা ব্যবহার করে কোটি টাকা লোপাট এমন ডজন অভিযোগের বোঝা মাথায় নিয়ে আর একদিন পর ১৩ জুন পশ্চিমরেল থেকে অবসরে যাচ্ছেন পশ্চিম রেলের মহা ব্যবস্থাপক ( জিএম) অসীম কুমার তালুকদার। সুত্র বলছে তিনি পশ্চিম রেলের মহা ব্যবস্থাপকের নিয়োগ পাওয়ার আগে পশ্চিম রেলের বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে চাকরি করেছেন। তিনি পশ্চিম রেলের সিপিও পদে থাকাকালীন সময়ে দুর্নীতির দায়ে তার অফিস ঘেরাও করেছিলেন পশ্চিম রেলের শ্রমিক লীগের কর্মচারিরা।
তৎকালীন সময়ের শ্রমিক লীগের সভাপতি বর্তমানে অবসরে যাওয়া ওয়ালিখান সহ অন্যান্য পদে থাকা শ্রমিক লীগের সদস্যরা জানান অসীম কুমার তালুকদার রেলের কয়েকটি নিয়োগ কমিটির আহবায়ক ছিলেন আর তখন তিনি সুবিধা নিয়ে অনেক কেই চাকরি পাওয়ার সুযোগ করে দেন। এই ঘটনা রেল অঙ্গনে ছড়িয়ে পড়লে সেই সময় আন্দোলনে নামেন শ্রমিক লীগের সদস্যরা। অসীম কুমারের অফিস ঘেরাও করেন। অর্থের বিনিময়ে জামাত বিএনপির লোকদের চাকরি দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা। পরে উপরের নির্দেশে সেই আন্দোলন থেমেযায়। কিছুদিন পরে পশ্চিমের অতিরিক্ত সি এস টির দায়িত্ব পান অসীম কুমার তালুকদার।
সুত্র বলছে সেখানে ও হিসেবের গড়মিল নিয়ে পশ্চিমের প্রধান সি এস টির সাথে বিরোধ বাধে।কিছুদিন পরে তিনি উপরের আর্শিবাদে পশ্চিমের প্রধান সি এস টি হিসেবে পদোন্নতি পান।পদোন্নতি পেয়েই তিনি রেলের তালিকা ভুক্ত ঠিকাদার যুবলীগ নেতা আশরাফ বাবুর সাথে রেলের কাজ নিয়ে হুমকি ধামকি স্বরুপ আচরন শুরু করেন। ঠিকাদার আশরাফ বাবু বিষয়টি দলের উচ্চপর্যায়ে অবগত করলে সেখান থেকে সংকেত দেওয়া হয় সি এস টি অসীম কুমার তাকুকদারকে। কিছুদিনের মধ্যে আবারো লবিং টেনে পাকশীর বিভাগীয় ম্যানেজার হিসেবে তাকে পদায়ন করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
পাকশি থাকা কালিন সময়ে আবারো কয়েকটি বিতর্কিত ঘটনার জন্মদেন তিনি। তিনি বিভাগীয় ম্যানেজার হয়ে রাজশাহী স্টেশনে টিকিট চেকিং শুরু করেন। স্টেশনে আত্মীয়ের সাথে এসে একজন বীর মুক্তিযোদ্ধা লাঞ্চিত হন অসীম কুমার তালুকদারের হাতে। বীর মুক্তিযোদ্ধা জানান তার নিকট টিকিট দেখতে চান অসিম কুমার তালুকদার তিনি দেখাতে না পারলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরকরে দেন। এমন বিষয় নিয়ে রাজশাহীর মুক্তিযোদ্ধারা ঘটনা স্থলে ছুটে আসেন। পরিস্থিতি সামাল দিতে তিনি মুক্তিযোদ্ধাদের নিকট হাত জোড় করে ক্ষমা চেয়ে রেহাই পান। শক্ত খুঁটির আর্শিবাদে এবার পাকশীর বিভাগীয় ম্যানেজার থেকে রেলওয়ের জি আই বি আর পদে নিয়োগ পান তিনি। সেখানে থাকা অবস্থায় স্কাউট দলের লিডার হয়ে সেখানেই সময় পার করতেন তিনি। এই দীর্ঘ সময়ে রেলের কয়েকটি পদে থাকা কালিন সময়ে নিয়োগের বড় বাবুর দায়িত্ব পালন করেছেন তিনি। আর পশ্চিমের জিএম পদটির জন্য সেই শক্ত খুঁটির যত্ন নিতেন। হঠাৎ ভাগ্য ফুলেযায় অসীম কুমার তালুকদারের ।
পশ্চিমের জিএম মিহির কান্তি গুহ জিএম থাকা অবস্থায় তিনি মন্ত্রণালয়ের আদেশ হাতে পেয়ে অস্থির হয়ে পড়েন রাজশাহী পদায়নের জন্য। ঠিক তখনি আবার সেই ওয়ার্ডার বাতিল হয়েযায়। সূত্র বলছে জিএম মিহির কান্তি গুহ সরকারের নিকট আবেদন করেছিলেন তার চাকরি অল্প দিন রয়েছে তাই এখান থেকেই তিনি অবসরে যেতে চান। মন্ত্রণালয় সেই আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে আবারো সেই খুঁটি ব্যবহার করে নতুন ভাবে পুনরায় সেই জিএম এর ওয়ার্ডার করিয়ে নেন অসীম কুমার তালুকদার। তিনি সেই রাতেই চলে আসেন রাজশাহী ।রাজশাহীতে এলেও জি এম এর সেই চেয়ার খালি হয়নাই দেখে তিনি উপরে আবারো মেসেজ করেন। দীর্ঘ ৬দিন পরে উপরের কড়া চাপে সেই চেয়ার নিয়ন্ত্রণে নেন অসীম কুমার তালুকদার।
বিদায়ী জিএম মিহির কান্তি গুহ জানান আমি সরকারকে অনুরোধ করেছিলাম সামান্য কয়টা দিন সেখানে থেকে অবসরে যেতে চাই। মিহির কান্তি গুহ দাবি করেন সরকার সিদ্ধান্ত গ্রহণ করার পুর্বেই ক্ষমতা বলে সেখান থেকে আমাকে অন্যায় কারির মত সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন বর্তমান জিএম নির্ধারিত সময়ের পরেও বিশেষ ক্ষমতা দেখিয়ে অতিরিক্ত ৬ মাস জিএম থাকলেন এটা কোন নিয়মে পড়ে।
সূত্র বলছে অসীম কুমার জিএম এর দায়িত্ব পালন করা কালে দুটি স্যাটেলাইট চ্যানেল সহ অনলাইন পত্রিকায় পশ্চিম রেলের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে দুদক সহ সরকারের উচ্চপর্যায়ে একাধিক লিখিত অভিযোগ পড়ে। রেলওয়ের মহা ব্যবস্থাপকের দপ্তর থেকে জানাযায় অসিম কুমার পশ্চিমের জিএম থাকা কালিন সময়ে দুদক যতবার পশ্চিম রেলে হানা দিয়েছে, যত অনিয়মের অভিযোগ এসেছে পুর্বে এমন ঘটনা খুব কম ঘটেছে। বিদায়ী জিএম অসীম কুমার তালুকদারের নিকট সাক্ষাৎকার নিতে তাকে ফোন করলে তিনি ফোন তুলেনাই।




