রাজশাহী সংবাদ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে আটক ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৬ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০১ জন, কর্ণহার থানা-০১ জন ও দামকুড়া থানা-০১ জনকে আটক করে।

যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৭ গ্রেফতার করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ লালু শেখ(৬২)কে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ সালাউদ্দিন(৩৬), (২) মোঃ রাজু শেখ(২৮)দ্বয়কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে।

মতিহার থানা পুলিশ (১) মোঃ নাজমুল(২৫)কে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ আবু সুফিয়ান বাবু(৩৮)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে ও কর্ণহার থানা পুলিশ (১) মোঃ রহিদুল ইসলাম(৩৫)কে ১১০ গ্রাম গাঁজা সহ আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button