রাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৪৩ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

২৯ ডিসেম্বর ২০২০ তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০৩ জন, শাহমখদুম থানা-০৩ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, দামকুড়া থানা-০৬ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে।

যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ সাইমন (২৪)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ রতন (২৮)কে ২৪ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ মোনোয়ার হোসেন (৩৪)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।

শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ রহিম উদ্দিন (৩৩)কে ০১ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ রিপন (২৮)কে ০২ লিটার চোলাইমদ সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ জামাল আলী (২৬)কে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (২৭)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) সনি (২৮)কে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আইনুল হক (৩১ )কে ২০ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ সুজন (২৪)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) মোঃ হাসেম আলী (৩০)কে ০৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button