যশোরসংবাদ সারাদেশ

বেনাপোলে কোটি টাকার ডলার সহ গ্রেফতার-১

যশোর প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ডলার, রুপি এবং টাকা সহ মানিক মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। আজ বুধবার দুপুরে চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল আহাদ।

তিনি বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে, এমন খবরে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি টহল দল বেনাপোল আইসিপি স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহ ভাজন পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতরে ৯০ হাজার ইউএস ডলাল, এক হাজার ৬১০ ভারতীয় রুপি এবং বাংলাদেশি ৩২ হাজার ৪৮০ টাকা পাওয়া যায়। বাংলাদেশি অর্থে ডলারের বর্তমান মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

বিজিবির কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button