চারঘাটমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর চারঘাটে সাংবাদিক সুজনের ওপরে হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে সাংবাদিক সমাজ উত্তাল

চারঘাট প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি সাবেক চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শাহিনুর রহমান সুজন (চারঘাট প্রতিনিধি, দৈনিক দিনকাল) সম্প্রতি তার পেশাগত দায়িত্ব পালনকালে চারঘাটে নির্মমভাবে হামলার শিকার হয়েছেন।
সুজন তাঁর সাংবাদিকতা সংক্রান্ত দায়িত্ব পালনের কারণে, সরকারি নির্দেশনা না মেনে মাটি কাটার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর, কিছু ব্যক্তি অজ্ঞাতনামা ও প্রতিহিংসাপূর্ণ মনোভাবপ্রদর্শন করে তাকে প্রকাশ্য স্থানে লাঠিপেটা, অকথ্য ভাষায় হুমকি ও প্রাণনাশের আশঙ্কা সৃষ্টির মাধ্যমে আহত করেছেন।

হামলার ফলে তিনি বাম ঠোঁটে কাটা, পিঠ ও বুকে জখমসহ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।এই ঘটনা নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির সদস্যরা জানান নিরাপত্তা, স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষা আমাদের প্রধান অঙ্গীকার। এ ধরনের সহিংসতা এবং প্রতিহিংসামূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন আমরা আশা করি, দ্রুত তদন্তের মাধ্য সত্য উদঘাটন হবে এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হবে।অপর দিকে সাংবাদিকের উপর হামলার ঘটনা নিয়ে রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠন ফুঁসে উঠেছেন।

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের দাবি একজন ব্যক্তি প্রশাসনের সাথে সিন্ডিকেট করে অবৈধ কার্যক্রম কুকুর ভরাট কুকুর খনন সহ মামা অপকর্ম করবেন আর সেগুলো সাংবাদিক তুলে ধরতে গেলেই মামলা হামলার স্বীকার হচ্ছেন এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ি করেন সাংবাদিক নেতারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button