দূর্গাপুরমুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

জাল সনদেই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষার সনদ নয় ছয় করেই তিনি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শুনতে আশ্চর্যজনক হলেও এমন ঘটনা নিয়ে দিব্বি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন দুর্গাপুর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম।

গত ২ সেপ্টেম্বর রেজাউলের জাল সনদ দুর্নীতি আওয়ামী দস্যুতা নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদকের) প্রধান কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের সুত্র ধরে অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউলের নানা অনিয়ম আর লংকা কান্ড।

স্থানীয়রা জানান রেজাউল করিম গত ১৬ বছর সময় ধরে আওয়ামী লীগের হয়ে প্রকাশ্যে নানা মুখি কর্মকান্ডে জড়িয়েছেন। আওয়ামী লীগ দলের ব্যানারে লাল নীল বাতি জ্বালিয়ে করেছেন অঢেল অর্থ। চাকরিতে সুবিধা পাইয়ে দেওয়া সহ ডজন অভিযোগ তার বিরুদ্ধে।

স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে বইছে ক্ষভোর হাওয়া। উপজেলা বিএনপির নেতা কর্মীরা রেজাউলের অপকর্ম নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন গণমাধ্যমের সামনে। তাদের দাবি জাল সনদ ব্যবহার কারি আওয়ামী দস্যুকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে তাকে আইনের আওতায় এনে জয়নগর উচ্চ বিদ্যালয় কে সংস্কার করতে হবে।

রেজাউলের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয় নিয়ে জানতে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার নিকট গেলে জেলা কর্মকর্তার দপ্তর থেকে তার বিষয় জানাতে দুইদিন সময় নেন। এর পরে জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয় তার শিক্ষা সনদ নিয়ে অভিযোগ রয়েছে। পুর্বে একটি তদন্ত হয়ার বিষয় ছিল সেটিতে হয়ত রেজাউল সাহেবের হস্তক্ষেপ হয়েছিল আর্থিক দেন দরবার পর্যন্ত হয়েছিল।পরবর্তীতে তিনি আর জানেন না। রাজশাহী জেলা শিক্ষা অফিসের অপর একটি সুত্র জানান রেজাউল সাহেব কে তিনি ভালোকরে চেনেন এবং জানেন। তিনি বলেন রেজাউল একজন দুরন্ত বাজ প্রকৃতির লোক। অর্থ ছিটিয়ে সব ঠান্ডা করে রাখেন। তিনি আরো বলেন ৫ আগস্টের পরে তার হাজতে বাস করার কথা অথছ তিনি এখনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

রেজাউলের অনিয়ম আর দুর্নীতির শাস্তির দাবি তুলে দুইজন চাকরি জীবী ব্যক্তি ছুটে আসেন প্রেসক্লাবে। তারা বলেন তার বিরুদ্ধে যত অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে দুদকের সাথে আমরা ও মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছি। অনিয়ম আর দুর্নীতির বিষয়ে জানতে জয়নগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম কে ফোন করলে তিনি কোন বক্তব্য না দিয়ে দুই জন ব্যক্তিকে সাথে নিয়ে ছুটে আসেন গণমাধ্যম কর্মীর নিকট। তার কোন সাক্ষাৎকার না দিয়ে তিনি সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন – চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button