বিনোদন

করোনার এই পরিস্থিতির মাঝেই নতুন জীবনেও পা রেখেছেন ফারিয়া

চলমান ডেস্কঃ

মহামারি এই করোনাবাইরাসের পরিস্থিতির শুরু থেকে বাসায় ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এমন অবস্থার মাঝেই নতুন জীবনেও পা রেখেছেন তিনি। হঠাৎ করেই বিয়ে করেছেন তিনি। এরই মধ্যে আটকে গেছে তার বেশ কিছু সিনেমার কাজ। তবে শুটিংয়ের অনুমতি পেয়েও শুটিংয়ে অংশ নিতে পারছেন না বলে জানান ফারিয়া।

ফারিয়া বলেন, চারটি সিনেমার টেকনিশিয়ান ইন্ডিয়ান। বিমান চলাচলের অনুমতি না দিলে তারা বাংলাদেশে আসতে পারছে না। এজন্য বিমান ওড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিমান চলাচল স্বাভাবিক হলে এই সিনেমার কাজ শুরু করবো।

তিনি আরো বলন, মাসখানেকের মধ্যে করোনা পরিস্থিতি স্বভাবিক হলে বাকি কাজগুলো শেষ করবো। এ ছাড়া নতুন আরো কিছু কাজের সঙ্গে যুক্ত হবো।

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। তার মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা ‘শাহেনশাহ’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি…কিন্তু…তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন তিনি; পরে শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন অপূর্ব। এর আগে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button