বিনোদন

এবার ডিপজলের সঙ্গে বিট্রে করছেন বুবলি-রোশান

বিনোদন ডেস্কঃ

ঢাকাই চলচ্চিত্রের খুব প্রিয় চেনা মুখ দাপুটে খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সমান সফল তিনি। তার সঙ্গে এবার ‘বিট্রে’ করছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা শবনম বুবলি ও নায়ক রোশান ।

নতুন এই সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সিনেমাটিতে বুবলির বিপরীতে দেখা যাবে রোশানকে। গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ওই দুইজন।

ডিপজল বলেন, গতকালই ‘বিট্রে’ সিনেমায় সাইন করলাম। ইকবালের সিনেমার গল্পটা শুনলাম, আমার কাছে ভালো লেগেছে। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে।

ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার কাজটি প্রায় শেষের পথে। এই সিনেমায় রোশান-শবনম বুবলি জুটি বেঁধে অভিনয় করছেন। এই সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে এক সঙ্গে।

পরিচালক ইকবাল বলেন, ‘রিভেঞ্জ’ সিনেমার সম্পাদনার কাজ চলছে।এই সিনেমায় ডিপজল ভাই ছাড়াও থাকবেন মিশা সওদাগর ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button