বগুড়াসংবাদ সারাদেশ

সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না জুথির

বগুড়ায় তিন দিনের নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না নন্দীগ্রামের জুথি আকতারের। সন্তান জন্মের পর ক্লিনিক থেকে শনিবার বিকেলে বাড়িতে ফেরার পথে উপজেলার সিমলা বাজার এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে জুথি, তার মা ও ভাই গুরুতর আহত হয়। পরে আহতদের হাসপাতালে নিলে জুথির মৃত্যু হয়।

তবে নবজাতক সন্তান বেঁচে আছে। এ ঘটনায় যুথির মা জেসমিন বেগম (৪৫) ও ভাই জিহাদ (১৭) গুরুতর আহত হয়েছেন। নিহত জুথি উপজেলার ভাত সিমলা এলাকার হেলাল উদ্দিনের মেয়ে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া শহরের হেলথ সিটি ক্লিনিকে তিনদিন আগে সন্তান জন্ম দেন জুথি। সেই নবজাতককে নিয়ে মা ও ছোট ভাইসহ সিএনজি অটোরিকশাযোগে নন্দীগ্রাম উপজেলার সিমলা এলাকায় রওনা দেন। পথিমধ্যে বিকেল সোয়া ৪টার দিকে সিমলা বাজার এলাকায় অটোরিকশার সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে জুথিসহ ৩ জন গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জুথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নন্দীগ্রাম খানার ওসি আজমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় চালককে আটক করা সম্ভব হয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button