বগুড়া

সজিনার গাছ লাগাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

বগুড়া প্রতিনিধিঃ

নিজ বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে বগুড়ার নন্দীগ্রামে ভাই-ভাতিজাদের হামলায় মানিক শাহ্ (৩৮) নামে একজন নিহত হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাযায়, নাগরকান্দি গ্রামের ময়েন শাহ্র ছেলে মানিক শাহ্ তার বাড়ীর সীমানায় সজিনার গাছ লাগানোর জন্য গেলে চাচাতো ভাই জাহাঙ্গীর শাহ্, ছেলে রুহুল আমিন ও রুহুল আমিনের শালক মতালেব হোসেনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায় তারা কল-ঘুষি ও লাঠি দিয়ে মানিকের উপর আঘাত করে। এতে মানিক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এই বিষয়ে জানতে চাইলে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button