বগুড়াসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ায় নিজ ঘর থেকে ১ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় নিজ ঘর থেকে জামাল উদ্দিন খাজা নামে ১ জন ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার পূর্ব বৃন্দাবনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত জামাল একই গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি একটি বেকারিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জামালের স্ত্রী ও ছেলে বাড়িতে ছিলেন না। শনিবার সকালে বাড়িতে ফিরে বাবাকে ডাকাডাকি করেন ছেলে রিমন।

কিন্তু কোনো সাড়া পাননি। পরে ঘরে ঢুকে বাবার মরদেহ দেখেন তিনি। কম্বল দিয়ে পেঁচানো ছিল জামালের শরীর।

সদর থানার পরিদর্শক বাবু কুমার সাহা জানান, শুক্রবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button