পাবনারাজশাহীরাজশাহী সংবাদস্লাইডার

করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

মিশন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে  চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। করোনার রোগিদের জন্য নির্ধারিত রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে ওই তার মৃত্যু হয়। এই রোগীর নাম আয়েশা খাতুন (৩৮)।

গতকাল শনিবার দুপুরে পাবনার ঈশ^রদী বাবুপাড়া এলাকার ওই নারী জ্বর, গলা ব্যথা ও বমি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে তাকে খ্রিস্টান মিশন হাসপাতালের করোনা ওয়ার্ডে পাঠানো হয় বলে জানা গেছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ডা.সাইফুল ফেরদৌস আরও জানান, ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে নমুনা পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে চিকিৎসক গন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button