নীলফামারীসংবাদ সারাদেশ

নীলফামারীতে ছাগল বাঁচাতে গিয়ে নিহত হলেন গৃহবধূ

নীলফামারী প্রতিনিধিঃ

মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নীলফামারীতে কৌশলা রানী নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বামন ডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কৌশলা রানী ঐ এলাকার সুবোধ চন্দ্র রায়ের স্ত্রী।

জানা গেছে, সকালে বাড়ির পাশে রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান কৌশলা রানী। ছাগল বেঁধে পাট শাক তুলে বাড়ি ফির ছিলেন তিনি। এ সময় পার্বতীপুর থেকে চিলাহাটিগামী মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসছিল। হঠাৎ কৌশলা রানী তার ছাগল টিকে রেললাইনের ওপর দেখতে পায়। তখন ছাগল টিকে বাঁচানোর চেষ্টা করতে গেলে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় গুরুতর আহত হন কৌশলা রানী। পরে স্থানীয়রা কৌশলা রানীকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button