নাটোর

সিংড়ায় কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় ৪ জন প্রান্তিক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দিল ছাত্রলীগ।

ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধ শত ছাত্রলীগ নেতাকর্মী ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন। সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে বুধবার উত্তর দমদমা বিলের ৪ জন প্রান্তিক কৃষকের ধান কেটে সহযোগিতা করে কৃষকদের পাশে দাঁড়ান ছাত্রলীগ। ভিপি সজিব ইসলাম জুয়েল জানান, অল্প সংখ্যক জমি হওয়ায় কিছু দরিদ্র কৃষক ধান কাটার শ্রমিক সংকটে পড়েছিলো।

এমতবস্থায় তাদের ধানকেটে সহযোগিতা করতে পারায় আমরা আত্বতৃপ্ত। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাইয়ের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button