খেলাধুলা

সাড়ে ৫শ কোটি টাকা বেতনে সিটিতে যাচ্ছেন মেসি!

সংবাদ চলমান ডেস্ক: বার্সেলোনায় চলমান অন্তর্দ্বন্দ্বে আবারো বড়শি ফেলার অপেক্ষায় ম্যানচেস্টার সিটি। বার্সার সবচেয়ে দামী খেলোয়াড় লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চিন্তা করছে সিটিজেনরা।

দলের স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। যার কারণে বার্সেলোনার নতুন চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছেন মেসি। আর সে কারণে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ম্যানচেস্টার সিটি।

বর্তমান চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। চুক্তি শেষে ফ্রি তে যে কোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি।

ম্যানচেস্টার সিটির বিশ্বাস, ন্যু ক্যাম্প ছেড়ে ইতিহাদ স্টেডিয়ামে পাড়ি জমাবেন মেসি। ক্লাবের ঐতিহ্যের পাশাপাশি দলের কোচ পেপ গার্দিওলার সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক আশা যোগাচ্ছে সিটিজেনদের।

মেসির আকাশচুম্বি পারিশ্রমিক দেয়ার মতো সামর্থ্য যে কয়টি ক্লাবের আছে তার মধ্যে একটি ম্যানচেস্টার সিটি। তিনি যদি সিটিতে যোগ দেন, তাহলে তার বার্ষিক বেতন দাঁড়াতে পারে ৬৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button