নাটোরসংবাদ সারাদেশ

নাটোরে চার দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

ক্লাস ব্যতীত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে টেকনিক্যাল, পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ দুপুরে প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন ও সমাবেশ করে। তারা চার দফা দাবি রাখে শিক্ষামন্ত্রীর কাছে। তাদের প্রথম দাবি, কোনভাবেই ১ বছর লস মানবে না, ২য় দাবি, স্থগিত হওয়া দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলো কে অটো পাশ দিয়ে ব্যবহারিক পরীক্ষা গুলো পরবর্তী পর্বের সাথে সংযুক্ত করে দেওয়া এবং প্রথম তৃতীয় পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা দিতে হবে।

তৃতীয় দাবি, অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিক এর সেমিস্টার ফি মওকুফ করতে হবে, চতুর্থ দাবি সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করতে হবে। এ সময় তারা শান্তিপূর্ণভাবে তাদের চার দফা দাবি জানিয়ে সমাবেশ ও মানববন্ধন সম্পন্ন করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button