সংবাদ সারাদেশ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সংবাদ চলমান ডেস্কঃ

আজ শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করার বিষয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসংবাদ সম্মেলনে অংশ নেবেন।

প্রত্যেক মিডিয়া হাউসকে প্রধানমন্ত্রী কার্যালয় সম্পর্কিত স্ব স্ব প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হল প্রান্তে পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button