নাটোর

নাটোরের লালপুরে ২ হাজার টাকার জন্য হত্যা-আসামী গ্রেফতার

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে পাওনা ২ হাজার টাকা না পেয়ে সুলতান নামের একজনকে হত্যার ঘটনার মূল আসামী ছানোয়ার হোসেন ছানা(৪৬)কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃত ছানোয়ার জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা আরো জানান, ছানোয়ার জেলার বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে সুলতানের কাছে ২ হাজার টাকা পাওনা ছিল। কিন্তু সেই টাকা না পেয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি ছানোয়ার কৌশলে সুলতানকে বড়াইগ্রামের বনপাড়ায় ডেকে নেয়। পরে ছানোয়ার তার সহযোগীদের সাথে নিয়ে সুলতানকে সেখান থেকে রাতে লালপুর উপজেলার চষুডাঙ্গা এলাকায় ডেকে নেয়। সেখানে পাওনা টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে আসামী ছানোয়ার ও তার সহযোগীরা সুলতানকে মারপিট ও গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামী ছানোয়ারকে গ্রেফতার করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button