রাজশাহীরাজশাহী সংবাদ

করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীতে আরও ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিভাগের বগুড়ায় তার মৃত্যু হয়।শুক্রবার (২৯ জানুয়ারী) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৮৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৪৩ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগে নতুন ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ২৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২০৯ জন। এদের মধ্যে ২৩ হাজার ৫১৯ জন সুস্থ হয়েছেন।এখন পর্যন্ত ২ হাজার ৯৫০ জন বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button